রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীর মোঃ সফিকুল ইসলাম খান সফল ও শ্রেষ্ঠ দলিল লেখক হিসেবে বিশেষ অবদানের জন্য ড. মুহাম্মদ শহিদুল্লাহ স্মৃতি পদক লাভ।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর আয়োজনে গত ৫ অক্টোর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মলিনায়তনে সফল ও শ্রেষ্ঠ দলিল লেখক হিসেবে বিশেষ অবদানের জন্য জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহিদুল্লাহ স্মৃতি পদক-২০১৮ বাংলাদেশ দলিল লেখক সমিতির মধুখালী শাখার সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম খানকে সম্মাননা প্রদান করে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মননা পত্র ও ক্রেস্ট তুলে দেন বিচারপতি মোঃ আঃ সালাম মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ড. কামাল উদ্দিন আহম্মদ, ড. শহিদুল্লাহ শিকদার, পীরজাদা শহিদুল্লাাহ হারুন, রোকনদৌলা, এ্যাড. মনির হোসেন ও এম এইচ আরমান চৌধুরী প্রমুখ।