শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

শ্রীনগরে কৃষকলীগ নেতার জামাতা সহ ৫ জুয়াড়ী গ্রেপ্তার

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে কৃষকলীগ এক নেতার জামাতা সহ ৫ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় স্থানীয় এক মাদক ব্যবসায়ী জুয়াড়ীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । ২৪ জানুয়ারী বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার বীরতাঁরা এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই ইউনুছ, এএসআই সাদেক ও মঞ্জুরুল বীরতারা এলাকার কসাই মনিরের বাড়ির জুয়ার আখড়ায় হানা দেয়। এসময় বীরতারা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজগর আলীর মেয়ের জামাই তারেক সহ স্বপন, উজ্জল, মোশারফ ও মুনসুর আলীকে জুয়া খেলার সময় হাতে নাতে আটক করে । জুয়াড়ীদের থানায় নিয়ে আসার সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বিল্লাল তার লোকজন নিয়ে পুলিশের গতিরোধ করে জুয়াড়ীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে থানায় খবর দিলে এসআই মোদাচ্ছের অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে জুয়াড়ীদের থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানায়, ওই এলাকায় মাদক ব্যবসায়ী বিল্লাল ও কসাই মনিরের নের্তৃত্বে দীর্ঘদিন ধরে কসাই মনিরের বাড়িতে দিন রাত মাদক ও জুয়ার আড্ডা চলে আসছিল।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদউদ্দিন জানান, জুয়াড়ীরা থানায় আটক আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com