বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে ইয়াবা ও মাদক বিক্রয়ের টাকা সহ দুই ব্যবসায়ী আটক

এম.আর রয়েল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥ শ্রীনগরে ইয়াবা ও মাদক বিক্রয়ের টাকা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

গত সোমবার পৃথক পৃথক অভিযানে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার, এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আরধীপাড়া কানাই নগর গ্রামের মাদক ব্যবসায়ী আলী হোসেন (৫৯) এর বসতঘড় থেকে ১০০৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২০,১০০ টাকা আটক করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন উপজেলার আরধীপাড়া গ্রামের মৃত গেন্দু শেখের ছেলে।

অপরদিকে, এর আগে উপজেলার ব্রাহ্মনখোলা মালিবাগান জামে মসজিদের রাস্তার পাশ থেকে মাদক ব্যবসায়ী মোঃ দ্বীন ইসলাম (২৪) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯,১৯০ টাকা সহ আটক করা হয়। গ্রেফতারকৃত মোঃ দ্বীন ইসলাম উপজেলার কল্লিগাও গ্রামের রমিজ উদ্দিন শেখের ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহের আনুমানিক মূল্য ৩,১৬,২০০ টাকা।

এ সংক্রান্তে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com