শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শৈলকুপা হাসপাতালে এন্টিভেনম রাখার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥

“বিষধর সাঁপের ছোবলে, পড়তে চাইনা আর মৃত্যুর কোবলে” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঁপে কাটা রোগীর প্রাণ বাঁচাতে হাসপাতালগুলোতে এন্টিভেনম ওষুধ রাখার দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। মানববন্ধনে খেলোয়াড়, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, যুগ্ম সম্পাদক সাধন বিশ্বাস, গোলাম সরোয়ার, সদস্য মিজানুর রহমান, স্বপন বিশ্বাস ও উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক স্বপন বাগচিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গত এক মাসে এ উপজেলায় বিষধর সাঁপের ছোবলে অন্তত ৭ জন রোগী মারা গেছেন। হাসপাতালে এন্টিভেনম না থাকায় বিনা চিকিৎসায় তাদের মৃত্যু হয়। অবিলম্বে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম ওষুধ রাখার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com