শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শৈলকুপা পৌরভবন থেকে ভিজিএফ’র বিপুল পরিমাণ চাউল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে পৌর ভবনে লুকিয়া রাখা বিপুল পরিমান ভিজিএফ’র চাউল জব্দ করে তা সিলগালা করে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা’র বিপুল পরিমান ভিজিএফ চাউল শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬৩ বস্তায় প্রায় ১৯শ’ কেজি চাউল পৌর ভবনের একটি গোপন কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। উক্ত ভিজিএফ’র চাউল জব্দ করে তা সিলগালা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস সাংবাদিকদের জানান, পৌরসভায় ভিজিএফ’র চাউল লুকিয়ে রাখার গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকে ৬৩ বস্তায় প্রায় ১৯শ কেজি ভিজিএফ’র চাউল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com