বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শৈলকুপায় সাপের কামুড়ে শিশুসহ দুইজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামুড়ে শিশু সহ দুইজনের করুন মৃত্যু হয়েছে।

বৃহস্পতি ও বুধবার রাতে উপজেলার হরিহরা ও আহসাননগর গ্রামে ঘটনাটি ঘটে।

এরা হলেন- হরিহরা গ্রামের আল আমিনের শিশু কন্যা জেরিন(৩) ও আহসাননগর গ্রামের জনাব মন্ডলের ছেলে রশিদ মন্ডল (২০)।

হরিহরা গ্রামের কলেজ শিক্ষক মিলন জানান শিশু জেরিন বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে জেগে হঠাত কানতে থাকে। এরপর তার মা জেগে দেখে তার শিশুর হাতে রক্ত ও কালো একটি সাপ বাহিরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় বলে জানান।

এদিকে গত বুধবার রাতে শৈলকুপার আহসাননগর গ্রামের জনাব মন্ডলের ছেলে রশিদ মন্ডলকে বিষধর সাপে কামড়ালে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনো করেন বলে ঐ গ্রামের আশরাফুল ইসলাম আরিফ জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিষধর সাপের কামুড়ে শিশু সহ দুইজনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com