শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শৈলকুপায় বাস চাপায় কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় বাস চাপায় সোহাগ হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়েকর গাড়াগঞ্জ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন ওই উপজেলার রানী নগর গ্রামের ইসাহাক মন্ডলের ছেলে। সে শৈলকুপার মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে মোটরসাইকেল যোগে গাড়াগঞ্জ থেকে বাড়ী ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সোহাগ’র মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com