বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শৈলকুপায় প্রতিবেশী নাতনীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত দাদার আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের শৈলকুপায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের নাতনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) সামাজিক লাজলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কালাম শাহ ওই গ্রামের মৃত আইনউদ্দীণ শাহ’র ছেলে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের শিক্ষার্থী রাশেদ কোচিংয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছাতেই দেখে রাস্তার পাশে থাকা আম গাছের ডালে ধর্ষক ঝুলে আছে। পরে চিৎকার দিয়ে পাশে একটি বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে এবং অজ্ঞান হয়ে পড়ে। ধর্ষক কালাম শাহ সামাজিক লাজলজ্জার ভয়ে শেষ রাতের কোন এক সময় হয়তো গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় স্থানীয়রা।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ধর্ষকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com