শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শৈলকুপায় দেশীয় ঢাল উদ্ধার, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ঢালসহ কৃষ্ণ দাস (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার ত্রিবেনী গ্রামের ঋষিপাড়ার মৃত ধীরেন্দ্রনাথ দাসের ছেলে।

শৈলকুপা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিবেনী গ্রামের ঋষিপাড়ায় শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এ সময় কৃষ্ণ দাসের ঘর থেকে ৮ টি দেশীয় তৈরী ঢাল জব্দ করা হয়েছে। এ সময় কৃষ্ণ দাসকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসা হয়। ধারনা করা হচ্ছে দাঙ্গা হাঙ্গামার উদ্দেশ্যেই এ ঢাল তৈরী করে তার বাড়ীতে রাখা হয়েছিলো। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হচ্ছে।

অপরদিকে কৃষ্ণ দাসের পরিবারের দাবী, তিনি একজন ঋষি সম্প্রদায়ের বেত শিল্পী। পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরে বেত দিয়ে তারা বিভিন্ন গৃহস্থালী পন্য তৈরী করে জীবিকা নির্বাহ করে আসছিল। একটি চক্র তার নিকট বেতের ঢাল তৈরীর বায়না দেয়। কিন্তু পরে ঢাল নিতে না এসে তারা কৌশলে কৃষ্ণ দাসকে ফাঁসিয়ে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com