রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে উন্নয়নের রুল মডেল: খন্দকার মোশাররফ

ফরিদপুর প্রতিনিধি॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার বিশ্ব বাসীর কাছে উন্নয়নের রুল মডেল। এখন বিশ্বের বড় বড় উন্নয়ন সংস্থা বাংলাদেশকে অনুসরন অনুকরন করছে।

তিনি আরো বলেন, পাকিস্তানের নতুন সরকার সংসদে বলেছেন এই মুহুত্বে আমরা ইউরোপ আমেরিকা হতে চাই না আমরা বাংলাদেশ হতে চাই। তিনি আরো বলেন, আমার নেত্রী বলেছেন, দেশের উন্নয়নে কাজ করছি আগামী নির্বাচনে জনগন ভোট দিলে আছি না দিলে নাই। আপনারা যদি উন্নয়নে দ্বারা অব্যহত রাখতে চান তাহলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনবেন।

মন্ত্রী শনিবার দুপুরে ফরিদপুরের নিজ বাসভবন আফসানা মঞ্জিলে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক, বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন খান,জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, কোতয়ালী আওমামী লীগের সভাপতি আঃ রাজ্জাক মোল্লা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, কৈউজুরী ইউপি চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com