শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া-মাহফিল

ফরিদপুর প্রতিনিধি::

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই দোয়া-মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ।

এসময় দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, সংগঠনিক সম্পাদক মাহবুবুল আল-মজিন্না, আইনবিষয়ক সম্পাদক এ্যাড. জাহিদ ব্যাপারী, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, উপ দপ্তর সম্পাদক সোহেল রেজা বিপ্লব, সদস্য আবু নাঈম, জেলা শ্রমিকলীগে সভাপতি মোঃ আক্কাস হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল করিম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক মোঃ সোহেলসহ জেলা থানা ও শহর স্বেচ্ছাসেবকলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com