শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জান্মবার্ষিকী উপলক্ষ্যে মধুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ অংঙ্গসংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি পরবর্তী উপজেলা আওয়ামীলীগ,মধুখালী থানা,মধুখালী পৌরসভায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ভুমি অফিস, ফরিদপুর চিনিকল, যুবলীগ, সেচ্ছাসেবক, ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন পরবর্তী শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাহাবুবুর রহমান।
দোয়ার অনুষ্ঠান পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসসহ প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। সুবিধা জনক সময়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, দোয়া মাফিল ও বিশেষ প্রার্থনা উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হবে।