শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ৫ বছরের শিশু গোলাম রসুলকে বাঁচাতে দেশের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে অনুরোধ করেছেন তার পরিবার।
পারিবারিক সুত্রে জানা গেছে, জন্ম থেকে হার্টের সমস্যা নিয়ে জন্ম নিয়েছে গোলাম রসুল। হার্টের ছিদ্র সহ ভাল্ব নষ্ট এবং রক্ত চলাচলে সমস্যা। তার চিকিৎসা ব্যয় মিটাতে দিনমুজুর পিতার পরিবার শুন্য হয়েছে। বিক্রয়ের মত আর কোন সম্পদ অবশিষ্ট নাই। মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দী গ্রামের মোঃ তরিকুল ইসলাম লিটনের ছেলে গোলাম রসুল। তার পিতার বিকাশ নম্বর ০১৯৯৮২৪৮৮৯০। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এ্যান্ড রির্সাচ ইনস্টিটিউরের চিকিৎসকেরা বলে দিয়েছেন দেশে গোলাম রসুলের চিকিৎসা হবে না। তাকে বাঁচাতে হলে দেশের বাইরে নিয়ে যেতে হবে। চিকিৎসা ব্যয় মিটাতে প্রয়োজন প্রায় ১০/১২ লক্ষ টাকা। যেটা তার পরিবারের নাই। গোলাম রসুলের পিতার অনুরোধ তার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসবেন দেশের বৃত্তবানেরা।