রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরিফের ১৫ই জানুয়ারী বার্ষিক ওরশকে সামনে রেখে চলচ্ছে শেষ মুহুত্তের প্রস্তুতি। ওরশ আশেকান জাকেরানদের জন্য দরবার শরীফের বিশাল এলাকা জুড়ে পান্ডেল, লাইটিং, মাইক, গেট নির্মান, ওযুখানা, টয়লেট, গাড়ি পার্কিংসহ নানা কাজে বাস্ত সময় পার করছেন জাকেরানরা। ওরশের নিরাপত্তায় র্যাব ও পুলিশের পাশাপাশী দরবারের নিজস্ব আনসার বাহিনী কাজ করবে। আগামী ১৪ই জানুয়ারি (মঙ্গলবার) বাদ যোহর হতে পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল, জিকির আসকার শরিয়ত ও তরিকত বিষয়-এ ওয়াজ নছিয়ত শুরু হইবে ও ১৫ইং জানুয়ারি রোজ বুধবার দিন বাদ ফজর তাপসকুল শিরোমনি সুলতানুল আওলিয়া জামানার মোজ্জাদ্দেদ হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ্ চন্দ্রপুরী নক্শ বন্দী মোজাদ্দেদী (রাহঃ) এর রওজা মোবারক জিয়ারত অনুষ্ঠিত হবে। এবারে ১৫ই জানুয়ারি ২০২০ ওরছ শরীফে লোক সমাগম অনেক বেশি হবে বলে দরবার শরিফ সূত্র জানা গেছে।