বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শামা ওবায়েদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ওপতিবাদ সমাবেশ

মো.সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ॥
বিএনপির সাবেক কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।মঙ্গলবার (২৭ আগস্ট) বিক্ষোভ মিছিলটি উপজেলার তেলের পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এর আগে ফরিদপুরের নগরকান্দায় কবির ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় শ্যামা ওবায়েদ রিংকুকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এবং সহ-সভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ ।

বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসময় বক্তারা, অবিলম্বে শামা ওবায়েদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু গ্রুপের সঙ্গে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের গত ২১ আগস্ট বুধবার নগরকান্দা উপজেলা সদর এলাকায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় উপজেলার ছাগলদী গ্রামের কবির ভূইয়া (৫৫) নিহত হন।কবিব ভূইয়াকে হত্যার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ৩৬ জন বিএনপি’র নেতাকর্মীদের আসামী করে, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

গত ২৩ আগস্ট রাতে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করা হয়।উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু বলেন, শুক্রবার সাবেক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে।তিনি বলেন, আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আমাদের নেত্রীকে প্রত্যাহারকৃত পদ ফিরিয়ে দিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com