শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

শরীয়তপুর পৌরসভায় দুদকের অভিযান, নথিপত্র জব্দ

শরীয়তপুর পৌরসভায় দুদকের অভিযান, নথিপত্র জব্দ

মো. নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরিক্ষায় অনিয়মের অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিভিন্ন নথিপত্র জব্দ করেছে সংস্থাটি।

রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর-শরীয়তপুর জেলার সমন্বিত টিম।

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবন নির্মাণ, নিয়োগ পরিক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু বলেন, প্রাথমিকভাবে পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরিক্ষায় কিছু অনিয়মের আভাস মিলেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির আওতায় সারা দেশের মতো ভেদরগঞ্জের এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com