শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

শরীয়তপুরে সেনাবাহিনীর উদ্যোগে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরীব অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত জেলা স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।

এই কর্মসূচির আয়োজন করে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন এবং সার্বিক তত্ত্বাবধান করেন ৯৯ কম্পোজিট ব্রিগেড।

চিকিৎসা কার্যক্রমে অংশ নেন, পদ্মা সেনানিবাস ও সাভার সিএমএইচ থেকে আগত ৫ জন চিকিৎসক। তাদের মধ্যে ছিলেন মেজর স্নিগ্ধা ইএনটি বিশেষজ্ঞ, মেজর শাকিব চর্ম ও স্কিন বিশেষজ্ঞ, মেজর ফয়সাল মেডিসিন বিশেষজ্ঞ, ক্যাপ্টেন মবিন শিশু রোগ বিশেষজ্ঞ, ক্যাপ্টেন নিশাদ গাইনী বিশেষজ্ঞ।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সেনাবাহিনীর এমন উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত ভাবে জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেবামূলক এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com