শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

শরীয়তপুরে মহান বিজয় দিবস উদযাপন

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শরীয়তপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ মুক্তিযোদ্ধাগণের কবর জিয়ারত করেন তিনি।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশে, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। শরীয়তপুর পৌর অডিটোরিয়াম চত্বরে দিনব্যাপী বিজয় মেলা শুরু হয় এবং শরীয়তপুর পৌর অডিটোরিয়াম বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ।

শরীয়তপুর জেলা প্রশাসন মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

এছাড়াও জেলার জাজিরা, নড়িয়া, গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলায় একযোগে রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে এ দিনটি উদযাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com