শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

শরীয়তপুরের নড়িয়ায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা নেওয়ার সময় হাতে নাতে যুবক আটক

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি॥
শরীয়তপুরের নড়িয়ায় ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) সদস্য পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়েছেন হাসান মাহমুদ নিশাত (৩৪) নামের এক যুবক। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে, নড়িয়া পৌরসভার মাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আটক নিশাত নড়িয়া পৌরসভার প্রেমতলা গ্রামের সিরাজুল হক মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ নড়িয়া গ্রামের ইব্রাহিম বেপারীর নামে ডিজিএফআই সদর দপ্তরে ১৮টি অভিযোগ রয়েছে—এমন ভয়ভীতি দেখিয়ে সেগুলো প্রত্যাহারের আশ্বাস দেন নিশাত। বিনিময়ে সে ইব্রাহিমের কাছে ১৫ লাখ টাকা দাবি করেন। এরই অংশ হিসেবে কিছুদিন আগে ইব্রাহিমের বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা নেন তিনি।

৫ আগস্ট মঙ্গলবার বাকি ৫ লাখ টাকা নিতে ঘটনাস্থলে গেলে, ইব্রাহিম স্থানীয়দের সহযোগিতায় নিশাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ভুক্তভোগী ইব্রাহিম বেপারী বলেন, “নিশাত ডিজিএফআইয়ের পরিচয়ে ভয় দেখিয়ে আমার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। আজ আরও ৫ লাখ টাকার জন্য চাপ দিচ্ছিল। আমার কাছে নগদ টাকা না থাকায় সে চেক নিতে রাজি হয়। চেক দেওয়ার সময় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাতেনাতে ধরা হয়।”

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. সৈয়দ আশিক মাহমুদ বলেন, “গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com