শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনামঃ
মধুখালীতে কথিত সাংবাদিকদের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন নবাবগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে জনতার মিছিল মামলার আসামীকে পিটিয়ে হত্যা: নবাবগঞ্জে ইউপি সদস্য আটক ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব

শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি

হাইকোর্টের ২১ বিচারপতি। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতি শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, বিচারপতিদের পরিবার এবং সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জনের মধ্যে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন চিকিৎসাধীন থাকায় আজ শপথ গ্রহণে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দেন। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গতকাল প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকেই নিয়োগ কার্যকর হবে।

স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে. এম. রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত বছর ৯ অক্টোবর এই ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নিয়েছিলেন।

এ বছরের ২১ জানুয়ারি সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ জারির পর এর অধীনে গঠিত সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী বিচারক নিয়োগের সুপারিশ প্রণয়ন করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com