শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত রংপুর বিভাগের ৩২ উপজেলা চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে নব নির্বাচিত লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন শপথ নিয়েছেন।
সোমবার (৮ এপ্রিল) নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে শপথবাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার জয়নুল বারী।
জানা গেছে, শপথ গ্রহণ করা চেয়ারম্যানদের মধ্যে কম বয়সী চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার কামরুজ্জামান সুজন। যিনি আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। গত ১০ মার্চ অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়া তিন প্রার্থীর একজন কামরুজ্জামান সুজন। যিনি আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ২৯ হাজার ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগ সমর্থিত প্রার্থী নজরুল হক পাটোয়ারী ভোলা নৌকা প্রতীকে পেয়েছিলেন ২১ হাজার ৫শত ৭১ ভোট।
কামরুজ্জামান সুজন বলেন, ‘আমি আপামর সদর উপজেলাবাসীর দোয়া ও ভালোবাসায় কম বয়সে সদর উপজেলাবাসী চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই সকলেরই পরামর্শ ও সহযোগিতা নিয়েই সদর নতুন করে সাজাতে চাই। সদর উপজেলার উন্নয়ন ও সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।’