শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

লালমনিহাটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাবেক উপমন্ত্রী দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। ‎তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানি বন্দি মানুষের এই দুর্দিনে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎সোমবার (৬ অক্টোবর) বিকেলে তিনি নৌকাযোগে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তা তীরবর্তী বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় ৫শত পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবার রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎ত্রাণ বিতরণের সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তার বন্যায় মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই সংকটময় মুহূর্তে তাদের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি জনগণের দল, দুর্যোগে, দুঃসময়ে সবসময়ই বিএনপি জনগণের পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে।


দুলু আরও বলেন, এই বন্যা আমাদের মনে করিয়ে দিয়েছে, প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। তাই এখন সবচেয়ে জরুরি হলো ঐক্যবদ্ধভাবে দুর্গতদের পাশে দাঁড়ানো। সরকার, সমাজের বিত্তবান শ্রেণি এবং রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে কাজ করে, তবে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।

‎তিনি ত্রাণ বিতরণ শেষে বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং বিএনপির পক্ষ থেকেও বন্যার্তদের সহায়তায় যা যা করা সম্ভব, সবই করব। কেউ যেন অনাহারে বা চিকিৎসা-বঞ্চিত অবস্থায় না থাকে, সেদিকে আমাদের নজর থাকবে।

‎উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জসহ নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com