সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

লালমনিরহাট সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি॥ অবৈধভাবে ভারতে প্রবেশ করায় মিলন হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৩ মে) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলার এলাকার ওপারে ভারতীয় সীমান্তে তাকে আটক করা হয়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক মিলন হোসেন আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর এলাকার মহসীন আলীর ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, মিলন গরু আনার জন্য ভারতে গিয়ে সেখানকার গরু ব্যবসায়ীদের বাড়িতে অবস্থান করছিল। পরে ভারতীয় স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের মিছিল করার সময় মিলনকে বিএসএফ আটক করে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, এর আগে একবার ‘মিলনকে গত ডিসেম্বর মাসে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছিল। আদালত থেকে জামিন নিয়ে সে আবারও চোরাকারবারী ব্যবসায় জড়িয়েছে। চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে সেখানে সে অবস্থান করছিল। এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তাকে ফেরত চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com