শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাট প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত

লালমনিরহাট প্রতিনিধি::

প্রেস ক্লাব লালমনিরহাট এর মেয়াদ উত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৭ জানুয়ারী) রাত ৮টায় প্রেসক্লাব, লালমনিরহাট এর সভা কক্ষে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা মাওলানা মোঃ আইয়ুব আলী বসুনীয়া সভাপতিত্বে প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে সাধারন সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মাওলানা মোঃ আইয়ুব আলী বসুনীয়া আহবায়ক ও সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম গোলাম মোস্তফাকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদ দাতা মোঃ জাহাঙ্গীর আলম শাহীন, দৈনিক মানব জমিন ও চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি মিলন পাটোয়ারী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম বিপু, ডেইলী ষ্টার ও বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি এস দিলীপ রায় ও দৈনিক সমকাল ও আর টিভির জেলা প্রতিনিধি হাসান-উল আজিজ।

শেষে প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভাপতি আউয়ুব আলী বসুনিয়া সভার সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com