সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে ও সরকারের নতজানু নীতির প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল বাসদ-এর উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় রোডমার্চ কর্মসুচি পালন করেছ।
সোমবার (৯ এপ্রিল) বিকেলে এ উপলক্ষ্যে তিস্তা ব্যারাজ এলাকায় এক বিক্ষোভ মিছিল শেষে পথসভায় মিলিত হয়।
ভারতের একতরফা পানি বিতরণ আর সরকারের নতজানু নীতির প্রতিবাদে এবং তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে দলটি এ কর্মসূচি পালন করে।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম মোর্চার অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নদী ও পানি গবেষক শেখ রোকন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষক ফ্রন্টের সভাপতি বজলুর রশীদ ফিরোজ, সদস্য এ্যাড. জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন, নারায়নগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নিফিল দাস, রংপুর জেলা আহবায়ক অধ্যক্ষ ওয়াহেদ পাভেজ, রংপুর জেলা বাসদের সম্বনয়ক আব্দুল কুদ্দুস, লালমনিরহাট জেলা বাসদের অনুকুল রায়, নীলফামারী জেলার সমন্বয়ক ইউনুস আলী, বগুড়া জেলার আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে গত শনিবার সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে রোডমার্চের উদ্বোধন করেন, বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড খালেকুজ্জামান। শনিবার রাতে বগুড়ায় রাত্রিযাপন শেষে রবিবার রোর্ডমার্চটি রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রংপুরে রাত্রিযাপন শেষে সোমবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তিস্তা ব্যারাজ অভিমুখে যাত্রা করে রোর্ডমার্চটি।