সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে জাবেদ হোসেন বক্করকে সভাপতি ও ইয়াকুব আলীকে সাধারন সম্পাদক করে এক বছরের জন্য একটি কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক এক বছরের জন্য লালমনিরহাট জেলা কমিটি অনুমোদন করেন।

এর আগে গত ১৫ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ সভাপতি সোহাগ এ সম্মেলনের উদ্বোধন করেও একাধিত প্রার্থী থাকায় তা চুড়ান্তভাবে সম্পন্ন হয়নি। অবশেষে শুক্রবার এ নতুন কমিটি অনুমোদন পায়।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ হোসেন বলেন, আমরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি পেয়েছি। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আজ বিকেলে জেলা জুড়ে শুভেচ্ছা মিছিল বের হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com