শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

লালমনিরহাট জেলা আঞ্চলিক ইজতেমা শুরু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী লালমনিরহাট জেলা আঞ্চলিক ইজতেমা।

বৃহস্পতিবার(২৮ মার্চ) শুরু হওয়া এ ইজতেমা আগামী শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লি ও আয়োজকরা কয়েক সপ্তাহ ধরে প্রাণপন চেষ্টা করে প্রস্তুত করেছেন লালমনিরহাট কালেক্ট্রেট মাঠ।

আগত মুসল্লিদের থাকার জন্য পুরো মাঠে সামিয়ানা সাটানো হয়েছে। তৈরী করা হয়েছে পর্যাপ্ত ওযূ ও গোসলের ব্যাবস্থা। বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুত সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করনে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমান মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তাছাড়াও সার্বক্ষনিক ওয়াজ টাওয়ারে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।

আয়োজক কমিটির আমীর আলহাজ্ব শহিদার রহমান জানান, ইজতেমা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে জেলার ৫টি উপজেলাসহ পার্শ্ববর্তি বিভিন্ন জেলা থেকে মুসল্লিগন ইজতেমা মাঠে চলে এসেছেন এখনো অনেকে আসছেন। দেশের বরেন্য আলেমগন ইজতেমায় বয়ান পেশ করবেন। ২০১৬ থেকে লালমনিরহাট আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এবার লক্ষাধীক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করেন তিনি। ঢাকার বিশিষ্ট ইসলামবিধ মাওলানা আশরাফ আলীর ইমামতিতে ইজতেমা মাঠে শুক্রবার জুমা’র নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ ইমামের আখেরী মুনাজাতের মাধ্যমেই শনিবার (৩০ মার্চ) সমাপ্ত হবে ইজতেমা। সকালে আমবয়ানের মধ্য দিয়ে মুসল্লিদের তালিম প্রদান করেন, মুফতি মিজান সাহেব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com