শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
নতুন শিক্ষা বছরে প্রথম দিন ১ জানুয়ারি লালমনিরহাট জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়র সকল শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে পাঠ্যবই বিতরন করা হয়।
মঙ্গলবার (১ জানুয়ারী) বেলা ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় ও ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন।
লালমনিরহাট জেলায় মাধ্যমিক পর্যায়ে ৩শ’টি বিদ্যালয়ের ১ লাখ ৭৪ হাজার শিক্ষার্থীর মধ্যে ২৩ লাখ বই বিতরণ করা হচ্ছে। জেলার মোট ১ হাজার ৫২৫টি প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ে ১১ লাখ ৫১ হাজার ৩৭০ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৪৩ হাজার ৭৮৫টি বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা আনন্দচিত্তে নতুন বই নিয়ে বাড়ি ফিরেছে।