শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাট ইউপি চেয়ারম্যান ও বিএনপিতে যোগদানকারী রফিক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউপি চেয়ারম্যান ও বিএনপিতে সদ্য যোগদানকারী রফিকুল ইসলাম রফিককে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হারাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বিগত ২৪ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন রফিকুল ইসলাম রফিক। তিনি ২০ বছর ধরে সদর উপজেলা হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ ছেড়ে সদ্য বিএনপিতে যোগদান করেন। কিন্তু বিগত দিনের সদর থানার একটি মামলার আসামী রফিকুল ইসলাম রফিককে বুধবার হারাটি এলাকা থেকে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, বিগত দিনের সদর থানার একটি মামলার আসামী রফিকুল ইসলাম রফিককে হারাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com