সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

লালমনিরহাটে ৮ মাদকসেবীর কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে মাদক সেবনের দায়ে ৮ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। লালনিরহাটের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় এ দন্ডাদেশ প্রদান করেন।
বুধবার (৩০ মে) বিকেলে লালমনিরহাট সদও উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া তালপট্টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই ৮ মাদকসেবীদের কারাদন্ডাদেশ প্রদান করেন।
কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলো, রংপুরের কোতোয়ালী ছোট নুরপুর এলাকার আব্দুল হামিদের পুত্র রেজানুল হামিদ (২১), একই এলাকার আব্দুল কাদেরের পুত্র শাকিল আহম্মেদ (২৬), ওয়াহেদুল ইসলামের পুত্র সেলিম মিয়া (২৫), দহিগঞ্জ কুটিরপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র মাইদুল ইসলাম লিটন (২৬), নুপুর বৈরাগি পাড়া এলাকার বাবুর পুত্র রুহুল আমিন জিম (১৮), নুপুর এলাকার আজিজুল হোসেনের পুত্র রাজীব হোসেন (১৯), শাপলা চত্ত্বর এলাকার আতিয়ার রহমানের পুত্র শাহাজাদা (২০) ও লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চওড়াটারী এলাকার সায়েদ আলীর পুত্র টুট্লু (২১)।
পুলিশ জানান, বুধবার দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার উপ-পরির্দশক এসআই সেলিম রেজা সঙ্গীও ফোর্স নিয়ে খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া তালপট্টি নি¤œœ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবন অবস্থায় ৮ মাদক সেবীকে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসারের আদালতে হাজির করা হয়। মাদকসেবীরা তাদের দোষ স্বীকার করে নেয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই ৮ মাদকসেবীর প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবীরা তাদেও দোষ স্বীকার করায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com