সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

লালমনিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষন

লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট সদর উপজোলার হারাটি ইউনিয়নে ছাবিনা ইয়াসমিন নামে ৬ বছরের এক শিশুকে ধর্ষন করা হয়োছে। শিশুটি হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকার শফিকুল ইসলামের মেয়ে এবং মারাইরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেঙীর ছাত্রী। ধর্ষক একই এলাকার বিনয় চন্দ্রের ছেলে ও দুই সন্তানের পিতা মহানন্দ (৪০)।

মঙ্গলবার (১ মে) বিকেলে ওই ইউনিয়নের হিরামানিক এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষিত শিশুটির মা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজেদের পাকা ধান ক্ষেতে বিকেল ৩ টার দিকে শিশুটি হাস তারাতে যায়। এ সময় লম্পট মহানন্দ শিশুটিকে ফুসলিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষন করে। শিশুটি চিৎকার করতে চাইলে ধর্ষক মহানন্দ শিশুটির প্যান্ট মুখে গুজে দেয়। এক পর্যায়ে ধর্ষক ভুট্টা ক্ষেত থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ভুট্টা ক্ষেত ঘেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালের গাইনী  বিভাগে সঙ্গাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ( আর এম ও) ডাঃ মঞ্জুর মোর্শদ দোলন জানান, প্রাথমিক অবস্থায় শিশুটিকে ধর্ষন করা হয়েছ বলেই ধারনা করা হচ্ছে। তারপরও মেডিকেল করা হলে বিষয়টি পুরোপরি জানা যাবে। তবে শিশুটির শরীরে কোন আছর নেই।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি)  জানান, এ রকম একটি ঘটনা শোঁনার পর হাসপাতালে অফিসার পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিশুটির পরিবার অভযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com