শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে ৬৮ জনের মনোনয়ন জমা

লালমনিরহাট প্রতিনিধি::

উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাটের ৫টি উপজেলায় চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানের ১৫টি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ৬৮জন প্রার্থী।

সোমবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান হিসেবে ৫টি পদের বিপরীতে মনোনয়ন জমা করেছেন ১৯ জন প্রার্থীর। ভাইস চেয়ারম্যান পুরুষ ৫টি পদের বিপরীতে ২৭ জন এবং ৫টি মহিলা ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে ২২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

পাটগ্রাম উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করেছেন রুহুল আমিন বাবুল(আ’লীগ) এবং ওয়াজেদুল ইসলাম শাহিন(স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪জন ও মহিলা পদে ৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। হাতীবান্ধা উপজেলা পরিষদে লিয়াকত হোসেন বাচ্চু(আ’লীগ), অধ্যক্ষ সরওয়ার হায়াত খান(আ’লীগ বিদ্রোহী), মশিউর রহমান মামুন (আ’লীগ বিদ্রোহী), বদিউজ্জামান ভেলু (আ’লীগ বিদ্রোহী), এমজি মোস্তফা (আ’লীগ বিদ্রোহী) ও আলমগীর হোসেন রঞ্জু(আ’লীগ বিদ্রোহী)। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কালীগঞ্জ উপজেলা পরিষদে মাহাবুবুজ্জামান আহমেদ(আ’লীগ), মিজানুর রহমান মিজু(আ’লীগ বিদ্রোহী), তাহির তাহু(আ’লীগ বিদ্রোহী), আশরাফ আলী(ইশা) ও নাহিদ হাসান(জাপা)। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩জন ও মহিলা পদে ৭জন মনোনয়ন জমা দিয়েছেন।

আদিতমারী উপজেলা পরিষদে রফিকুল আলম(আ’লীগ), ফারুক ইমরুল কায়েস(আ’লীগ বিদ্রোহী) ও নিগার সুলতানা রানী(জাপা)। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬জন ও মহিলা পদে ৬জন। লালমনিরহাট সদর উপজেলা পরিষদে নজরুল হক পাটোয়ারী ভোলা(আ’লীগ), কামরুজ্জামান সুজন(আ’লীগ বিদ্রোহী) ও জাহিদ হাসান ডাবলু(জাপা)। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫জন ও মহিলা পদে ২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com