সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে ৫ শতাধিক জাতীয় পার্টির নেতাকর্মীর গণ-পদত্যাগ

লালমনিরহাট প্রতিনিধি::
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের হঠকারী সিন্ধান্তের প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির ৫ শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১০মে) সন্ধ্যায় হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এমজি মোস্তফা ও হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিজানুর রহমান মিলনের নেতৃত্বে তারা এ গণ-পদত্যাগ করেন।
এ সময় লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জাতীয় পার্টির প্রার্থী এরশাদের ব্যাক্তিগত কর্মকর্তা মেজর (অবঃ) খালেদ আখতারকে অবাঞ্চিত ঘোষনা এবং হাতীবান্ধা-পাটগ্রাম সচেতন নাগরিক ফোরাম নামে একটি কমিটি ঘোষনা করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক আসিফ শাহরিয়ার সিজারের সভাপতিত্বে উক্ত পদত্যাগ অনুষ্ঠানে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার জাতীয় পার্র্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com