বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৫টি গ্রাম, ২টি বাজার ও ৬০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) সকাল থেকে পুলিশ লকডাউন গ্রাম, বাজার ও বাড়িসমূহে নজরদারি শুরু করেছে।
লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডা. নির্মলেন্দু রায় বলেন, শনিবার (১১ এপ্রিল) সদর উপজেলার গুড়িয়াদহ গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। লালমনিরহাটে এসে তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করেন ও স্থানীয় বাজারে যান। যার কারণে ৫টি গ্রাম, ২টি বাজার ও ৬০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
সিএস আরও বলেন, আমরা ৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট হাতে পেলে কি অবস্থা তা বোঝা যাবে। প্রয়োজনে আরও নমুনা সংগ্রহ করা হবে।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন গত ৮ এপ্রিল করোনা আক্রান্ত ওই ব্যক্তি ট্রাকে করে বাড়িতে ফিরেন। তাঁর সাথে আরও অন্তত ৩০ জন একই ট্রাকে করে নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটে ফিরেছেন।