শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের ৩টি আসনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ২৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) দিন ভর প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামীলীগ থেকে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, বিএনপি থেকে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও মোশারফ হোসেন, জাতীয় পার্টি (এরশাদ) থেকে মেজর (অবঃ) খালিদ আখতার, এনপিপি থেকে আব্দুস ছাত্তার, জাসদ (ইনু) থেকে সাদেকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে হাবিবুর রহমান বকুল, জামায়াতে ইসলামী থেকে আবু হেনা মোঃ এরশাদ হোসেন সাজু ও স্বতন্ত্র প্রার্থী হাবিব মোঃ ফারুক।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আওয়ামীলীগ থেকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এম পি, বিএনপি থেকে রোকন উদ্দিন বাবুল, আসাদুল হাবিব দুলু, সালেহ উদ্দিন আহেম্মদ হেলাল ও জাহাঙ্গীর আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে ইব্রাহিম হোসেন খান, মুসলিম লীগ থেকে বাদশা মিয়া, এনপিপি থেকে শরিফুল ইসলাম ও বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (জাসদ) থেকে উত্তম কুমার রায়।
লালমনিরহাট-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (এরশাদ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বিএনপি থেকে আসাদুল হাবিব দুলু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মোকছেদুল ইসলাম, বাসদ থেকে আজমল হক পুতুল, বিএনএফ থেকে আলমগীর কোসেন মুরাদ, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু ও শামীম ইসতিয়াক চৌধুরী।
লালমনিরহাট রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শফিউল আরিফসহ সহকারী রিটার্নিং অফিসাররা এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মেজর (অবঃ) খালিদ আখতার বলেন, জোটগত ভাবেই জাপা থেকে তাতে মনোনয়ন দেয়ায় তিনি লালমনিরহাট-১ আসন থেকে লালমনিরহাট রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের নিকট মনোনয়ন দাখিল করেছেন।
লালমনিরহাট-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান নির্বচন কমিশনার এখন পর্যন্ত নিরপেক্ষতার প্রমান দিতে পারেন নি। আমরা দেশের গণতন্ত্র ও খাদেলা জিয়াকে মুক্তির লক্ষে নির্বাচনকে আন্দোলন হিসেবে দেখছি। আমরা শেষ পর্যন্ত দেখে যেতে চাই এ নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতার প্রমান করতে পারে কিনা। এখনো গায়েবি মামলা, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে। আমরা আশা করবো নির্বাচন কমিশন এই বিষয় গুলো দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।