শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে ১৪ লাখ ভারতীয় রুপীসহ ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে ১৪ লাখ ভারতীয় রুপীসহ আবু সালেহ (৪২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটক ব্যবসায়ী আবু সালেহ রাজধানী ঢাকার ফার্মগেট তেঁজকুনিপাড়া ১৬৩/৬ এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার তৈরী পোশাক ব্যবসা রয়েছে বলে পুলিশকে জানান তিনি।

শুক্রবার (২ নভেম্বর) দিনগত রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা ঢাকাগামি নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তিস্তা সড়ক সেতু টোলপ্লাজায় আটক করে তল্লাশী চালায় সদর থানা পুলিশ।

এ সময় আবু সালেহের শরীরে ও ট্রাভেল ব্যাগ থেকে ১৪ লাখ ভারতীয় রুপী উদ্ধার করা হয়। আজ শনিবার সকাল থেকে তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। জিজ্ঞসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com