বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

লালমনিরহাটে ১২০ বস্তা চাল উদ্ধার, আটক ১

লালমনিরহাট প্রতিনিধি॥

কর্মহীন মানুষদের জন্য বরাদ্দ ত্রানের ১২০ বস্তা চাল উদ্ধার করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল আমিন। এ সময় পুলিশ একজনকে আটক করে।

বোরবার (১৯ এপ্রিল) মধ্য রাতে উপজেলার সির্ন্দুনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি গোডাউন থেকে ওই চাল গুলো উদ্ধার করা হয়েছে বলে হাতীবান্ধা থানা পুলিশ নিশ্চিত করেছেন।

ইউএনও সামিউল আমিন বলেন, চাল গুলো নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহ সৃষ্টি হলে পুলিশের সহযোগতিায় তা উদ্ধার করা হয়। তদন্ত করলে প্রকৃত রহস্য বের হয়ে আসবে।

স্থানীয়রা জানান, মধ্য রাতে ওই এলাকায় শাহজাহানের গোডাউনের সামনে একটি ট্রলি এসে দাঁড়ালে এতে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে তারা গোডাউনটি ঘিরে রেখে হাতীবান্ধা ইউএনও সামিউল আমিনকে খবর দেন। খবর পেয়ে ইউএনও সামিউল আমিন পুলিশকে সাথে নিয়ে গোডাউনের তালা খুলে ১২০ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় ট্রলি চালক দুখু মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। চাল গুলো কিসের তা এখনো জানা যায়নি।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, ২৫ কেজি ওজনের ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলির চালককেও আটক করা হয়েছে। চাল গুলো ১০ টাকা কেজি বিক্রির চাল হতে পারে।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, রাতে ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল গুলো নিয়ে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হলে তাদের তথ্য মতে চাল গুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত করলে প্রকৃত রহস্য বের হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com