শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুই জুয়ার আসর থেকে ১০ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার(২৪ মার্চ) দুপুরে উপজেলার তুষভান্ডার ও বলারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনেশ্যাম এলাকার মোস্তাফিজুরের ছেলে আলম মিয়া(৩৩), একই উপজেলার গোড়ল এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে নায়েব আলী(৪৩), সেবকদাস শিবরাম গ্রামের মৃত লÿীকান্তের ছেলে তারক নাথ(৪২), মৃত আজিজুলের ছেলে বারেক মিয়া(৪২), সেবকদাস গ্রামের জোনাকুর ছেলে বসুনী চন্দ্র(৪২), কান্তৃরা চন্দ্রের ছেলে মুকুল চন্দ্র(৩৩), মৃত হরেন্দ্র নাথের ছেলে ধনেশ্বর চন্দ্র রায়(৩৯), ধীরেন্দ্র নাথের ছেলে মিলন চন্দ্র(২৮), সামচরনের ছেলে ধীরেন চন্দ্র(৪২) ও মালগড়া গ্রামের যগেন্দ্র নাথের ছেলে সুধির চন্দ্র রায়(৩৭)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুষভান্ডার ও বলারহাট এলাকায় পৃথক দুইটি অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১০জন জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে কালীগঞ্জ থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।