বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

লালমনিরহাটে ৭৪ জন হোম কোয়ারেন্টাইনে

লালমনিরহাট প্রতিনিধি

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে লালমনিরহাটের ৫ উপজেলায় বিদেশ ফেরত ৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে ও একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তন্মধ্যে সদর উপজেলায় ১০জন, আদিতমারী উপজেলায় ৪জন, কালীগঞ্জ উপজেলায় ৪৪ জন, হাতীবান্ধা উপজেলায় ১ জন, পাটগ্রাম উপজেলায় ১৫ জন এবং ভারত থেকে ফিরে আসা এক জনের শরীরের তাপমাত্রা বেশি থাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে।

জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায় জানায়, লালমনিরহাটে গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরতের সংখ্যা দ্বিগুণ হওয়ায় সরকারি কলেজের অব্যবহৃত নতুন ভবনে ৬৪টি বেডের আইসোলেশন কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। সেই সাথে প্রত্যেক উপজেলা নতুন করে আইসোলেশন কেন্দ্র তৈরি করা হবে।

এদিকে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস (কভিড-১৯) রোধে জনসচেতনতামূলক তথ্য সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com