সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ চন্দ্র(১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার(২ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার(১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ চন্দ্র উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বড় কমলাবাড়ি উত্তরপাড়া গ্রামের মেকার খোকা রামের ছেলে। সে কুমড়ীরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে বাড়ি থেকে বাই সাইকেল যোগে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল পলাশ। এ সময় বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা তার প্রতিবেশী ফারুক মিয়ার বাই সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাত প্রাপ্ত পলাশকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় স্কুল ছাত্র পলাশ।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর কোতায়ালী থানায় ময়না তদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নিহত স্কুল ছাত্রের পরিবার থানায় অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com