রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। পাটগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আয়নাল হক (৩৫) অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িমারী ঘুণ্টির বাজারের ঈদগা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার এমন তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আয়নাল পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জের বাসিন্দা সফিয়ার রহমানের ছেলে।

ওসি সুমন্ত কুমার জানান, রাত সাড়ে ১০টার দিকে বুড়িমারী ঘুণ্টির বাজারের ঈদগা মাঠ এলাকায় একটি ট্রাক বাতি নিভিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রামগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকে ধাক্কা দেয়।

তিনি আরো জানান, এতে করে ঘটনাস্থলেই এক মাহেন্দ্র যাত্রীর মৃত্যু হয়। আর চালকসহ আহত হন আরো ছয়জন। তাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com