রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে এক হিন্দু সম্প্রদায়ের স্ত্রী ও কন্যা অপহরণের দায়ে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, লালমনিরহাট শহরের খোচাবাড়ী এলাকার মৃত নরেন্দ্রনাথ রায়ের পুত্র সাগর কুমার রায়ের স্ত্রী শ্রীমতি শান্তি রাণীকে সাপটানা বাহাদুর মোড় এলাকার মৃত মহির শেখের পুত্র নারী পিপাসু আবুবক্কর সিদ্দিক (হকার) প্রায় সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। পরে শ্রীমতি শান্তি রাণী তার স্বামীকে বিষয়টি জানান। এতে নারী পিপাসু আবু-বক্কর সিদ্দিককে কয়েকবার সর্তক করা হলে সে ক্ষিপ্ত হয়ে শান্তি রাণী ও কন্যাকে অপহরণের চেষ্ঠায় থাকেন। তারপর থেকেই বক্কর তাদেরকে অপহরনের সুযোগ খুঁঁজতে থাকে।
এরই প্রেক্ষিতে গত ১৫ জুলাই সকালে শ্রীমতি শান্তি রাণী ও কন্যা সন্তান সাগরিকা (৮) কে নিয়ে মিশন স্কুল যাওয়ার পথে নারী পিপাসু আবু-বক্কর সিদ্দিকসহ ৪/৫ জন ভাড়াটিয়া গুন্ডারা জোড়পূর্বক অপরিচিত অটোতে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। পরে শান্তি রাণীর স্বামী স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন তার স্ত্রী ও কন্যা সন্তান সাগরিকা স্কুলে উপস্থিত হয়নি। অনেক খোঁজখবর নিয়ে তাদের না পেয়ে স্বামী সাগর কুমার রায় বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় আবু-বক্কর সিদ্দিক (হকার) এর বিরুদ্ধে একটি অপহরনের অভিযোগ দায়ের করেন।
সাগর কুমার রায় বলেন, আবু-বক্কর সিদ্দিক (হকার) প্রায় সময় তার স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি আমার স্ত্রী আমাকে জানালে আমি আবু-বক্করকে সর্তক করলে সে ক্ষিপ্ত হয়ে ১৫ জুলাই স্ত্রী ও সন্তানকে জোড়পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে লালমনিরহাট সদও থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, অপহরণের অভিযোগ পাওয়া গেছে, কি কারণে ঘটনাটি ঘটেছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তাদের উদ্ধারে অভিযানও চালাচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।