শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন, স্বামী আটক

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রোজিনা বেগম (২২) নামের এক গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে তার পাষন্ড স্বামী আব্দুল্লাহ (২৮)।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে রোজিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়।

এর আগে সোমবার রাতে পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোজিনার স্বামী আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।
পাষন্ড স্বামী মোঃ আব্দুল্লাহ উপজেলার নিউ পূর্বপাড়া এলাকার মোমিন মিয়ার ছেলে। গৃহবধূ রোজিনা বেগম পার্শ্ববর্তী জেলা নীলফামারী জেলার জলঢাকা এলাকার মেয়ে।

এলাকাবাসী জানান, প্রায় প্রতিদিনেই গৃহবধূ রোজিনাকে নির্যাতন করে তার পাষন্ড স্বামী আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোজিনা তার স্বামীকে জানায় যে তার বাড়িতে বেশ কিছু নিকটতম আত্মীয় আসবে। এ কথা শুনে মোবাইলে রোজিনাকে গালাগালি করে। এর ঘন্টা দুয়েক পর বাড়িতে এসেই রোজিনার চুলের মুঠি ধরে মারধর শুরু করে পাষন্ড স্বামী। পরে ঘরের ভিতর থেকে কেরোসিনের তেলের জারকিন এনে রোজিনার শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেয়ার সাথে সাথে রোজিনার গলাসহ তার শরীরের বেশ কিছু স্থান পুড়ে যায়।

এ সময় রোজিনার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পাষন্ড স্বামী আব্দুল্লাহ পালাতে চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খরর দেয়। স্থানীয়রা রোজিনাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রোজিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরদিন মঙ্গলবার বেলা ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ পাঠানো হয়।

এ বিষয়ে পাটগ্রাাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই গৃহবধুর স্বামী আব্দুল্লাহকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com