বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী পুন্নী রানী (৩০) কে পিটিয়ে হত্যা করেছে ভ্যান চালক স্বামী রবি কান্ত (৪০)। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রবিবার (২৫ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষির গোবদা নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময়ে দুর্গাপুর বাবাজার থেকে ঘাতক স্বামী রবি কান্তকেও গ্রেফতার করেছেন পুলিশ।

এর আগে শনিবার রাত ১২টার দিকে আদিতমারী উপজেলায় ভেলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ গোব্ধা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে রবি কান্ত স্থানীয় একটি বাজারে জানতে পারে তার ছেলে ও মেয়ে পড়াশুনা না করে শুধু দুষ্টামি করে বেড়াচ্ছে। এ কথা জানার পর পরই ক্ষিপ্ত হয়ে রবি কান্ত বাড়ি ফিরে রাতেই ঘুমন্ত ছেলে ও মেয়েকে মারপিট শুরু করেন। এক পর্যায়ে তার স্ত্রী পুন্নী রানী ছেলে ও মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেধরক মারপিট করে সে। এঘটনায় তার স্ত্রী অসুস্থ্য হয়ে পড়লে রাত ৩ টার দিকে তাকে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পুন্নী রানীর মৃত্যু হয়। পরদিন সকালে পুন্নী রানীর মরদেহ তার বাড়িতে নিয়ে আসলে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রী হত্যার দায়ে আজ দুপুরে স্বামী রবি কান্তকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com