সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

লালমনিরহাটে স্কুল শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

লালমনিরহাট প্রতিনিধি:
পোষা কুকুরের আক্রমনের প্রতিশোধ নিতে মালিক স্কুল শিক্ষক (অবঃ) অমলেন্দু বর্মন রতনকে (৬২) বেধড়ক পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২ এপ্রিল) দুপুরে আহত স্কুল শিক্ষককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক অমলেন্দু বর্মন রতন লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের মৃত কল্পনাথের ছেলে। তিনি মহিষখোচা বহু মুখী উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক ছিলেন।
এলাকাবাসী জানান, স্কুল শিক্ষক অমলেন্দু বর্মনের বাড়ির একটি কুকুর সোমবার সকালে প্রতিবেশী আব্দুল মান্নানকে আক্রমন করে। বিষয়টি জানতে পেয়ে মান্নানের ছেলে ফরহাদ হোসেন(৩৫) এর প্রতিশোধ নিতে ফরহাদ হোসেন কুকুর মালিক স্কুল শিক্ষক অমলেন্দু বর্মনের উপর ক্ষিপ্ত হয়ে লঠি নিয়ে ধান ক্ষেতে কাজে থাকা তার উপর হামলা চালায়। এতে ওই শিক্ষকের পা ভেঙ্গে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে আশংকা জনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষক অমলেন্দু বর্মন জানান, কাজে ব্যস্ত থাকা অবস্থায় হঠাৎ ফরহাদ এসে কিছু বুঝে উঠার আগেই লাঠি দিয়ে মারপিট শুরু করে। এতে তিনি তার ডান পায়ে প্রচন্ড আঘাত পেয়েছেন। কিছুটা সুস্থ্য হলে আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তানিয়া তাসনিম মুনমুন জানান,ওই শিক্ষকের পায়ের এক্স-রে করা হয়েছে। তার পায়ের হাড়ের কি অবস্থা রিপোর্ট এলেই বোঝা যাবে। চিকিৎসা চলছে সুস্থ্য হতে বেশ কিছু দিন সময় লাগবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com