মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে স্কুল ছাত্রী করোনায় আক্রান্ত, বাড়ি ও দোকান লকডাউন

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে হাসপাতালের কোষাধক্ষ্যসহ এক স্কুল ছাত্রী আক্রান্ত হয়েছে। এঘটনায় ৩টি পরিবারের বাড়িসহ আক্রান্ত রোগীর দোকান লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার(১৬ মে) রাতে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান লকডাউন করেন। এসময় কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন, ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মুর্শিদ হকসহ স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম সেখানে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানান, গতমাসে উডজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের ওই স্কুল ছাত্রী ঢাকার একটি হাসপাতালের এক রোগীকে দেখতে যায়। পরে সেখান থেকে ১০দিন আগে বাড়িতে এলে স্বাস্থ্য কর্মীরা নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠায়। সেখানে থেকে ৮দিন পর শনিবার সন্ধ্যায় তার নমুনা পজেটিভ আসে। পরে তার বাবার দোকানে যাওয়া আসা করার কারণে আশপাশের ৩টি বাড়ি ও দোকান লকডাউন করেন।

এদিকে লালমনিরহাট সদর হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসার কারণে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধক্ষ্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরে তার রিপোর্ট পজিটিভ আসে। নতুন ৮জনসহ এ জেলায় মোট ২৪ জন করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে তবে দুজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউল হাসান জানান, প্রথমবারের মতো উপজেলায় দুজন আক্রান্ত হয়েছে। তাদের দু’জনকেই বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে।

লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডাঃ নির্মলেন্দু রায় শনিবার নতুন করে ৮জনসহ জেলায় মোট ২৪ জন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com