শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: হাত ঘড়িতে থাকা মোবাইল কেড়ে নেয়ায় লালমনিরহাটে অরবিন্দু রায়(১৫) নামে এক স্কুল ছাত্র আত্নহত্যা করেছে।
মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
মৃত অরবিন্দু রায় সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামের বোজেন্দ্র নাথের ছেলে। সে লালমনিরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্কুল চলাকালিন সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকায় মোবাইল যুক্ত হাত ঘড়ি ব্যবহার করত অরবিন্দু রায়। বিষয়টি বুঝতে পেয়ে সোমবার তার ক্লাশ শিক্ষিকা হাত ঘড়িটি কেড়ে নিয়ে অভিভাককে অবগত করেন। বিষয়টি নিয়ে বাবা মা গালমন্দ করে অরবিন্দুকে। সোমবার দিনগত রাতে অরবিন্দুকে বাড়িতে রেখে ধর্মীয় কাজে তার বাবা মা পাশের মন্দিরে যায়। এসময় অভিমান করে ঘরের ভিতর গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে অরবিন্দু রায়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।