বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

লালমনিরহাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কলেজ ছাত্রের ৬ মাসের জেল

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে এক স্কুল ছাত্রীকে উত্তক্তের অভিযোগে শাহাদত হোসেন শুভ (১৯) নামে এক কলেজ ছাত্রকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়শ্রী রানী রায় তার কার্যালয়ে এ আদেশ প্রদান করেন।

এর আগে রোববার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের তৈলখ নাথ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় স্কুল চলাকালীন সময়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্কুল মাঠ থেকে শাহাদত হোসেন শুভকে আটক করা হয়। পরে স্কুল কর্তৃপক্ষ লালমনিরহাট সদর থানায় খবর দিলে থানার উপ-পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে শাহাদত হোসেন শুভকে উদ্ধার করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন। দন্ডিত কলেজ ছাত্র কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘুমারু ভিমশিতলা এলাকার আবু হান্নান সরকারের পুত্র।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন জানান, রোববার সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের তৈলখ নাথ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে স্কুল মাঠ থেকে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা তাকে আটক করে। পরে দুপুরে ভ্রামমান আদালতে হাজির করা হলে কলেজ ছাত্র শাহাদত হোসেন শুভ তার দোষ স্বীকার করে নিলে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়শ্রী রানী রায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com