সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

লালমনিরহাটে শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার নির্বাচিত সুশান্ত সরকার

লালমনিরহাট প্রতিনিধি॥
আইনশৃঙ্খলা রক্ষা, আসামি গ্রেফতারি পরোয়ানা তামিল ও সেবা দানে রংপুর রেঞ্জের সেরা হিসেবে পুরস্কৃত হয়েছেন লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার ও শ্রেষ্ঠ এএসআই খাদেমুল ইসলাম।
সোমবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন)বশির আহমেদ, অতিরিক্ত ডিআইজি আব্দুল মজিদ, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিমসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারা।
রংপুর রেঞ্জের সেরা সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) নির্বাচিত হওয়া প্রসঙ্গে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার সাংবাদিকদের বলেন, এ সাফল্য জেলাবাসীর, এ অর্জন লালমনিরহাট জেলা পুলিশ বাহিনীর। তিনি আগামীতেও লালমনিরহাট জেলাবাসীকে সেবা দান অব্যাহত রাখবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com