রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

লালমনিরহাটে শিশু ধর্ষন চেষ্টার দায়ে যুবক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে ৫ম শ্রেনীর এক শিশু ছাত্রীকে(১২) ধর্ষনের চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম মদন(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের নামুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, মঙ্গলবার (১৭ জুলাই) উপজেলার হারাটি ইউনিয়নের বড়দরগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফিরে নিজ উঠানে খেলছিল। এসময় তার প্রতিবেশী শফিকুল ইসলাম শিশুটিকে ফুসলিয়ে পাশের বাড়িতে নিয়ে যান। পাশের সেই বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষক শফিকুল পালিয়ে যায়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বড় ভাই বাদি হয়ে ওই দিন রাতেই শফিকুল ইসলাম মদনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ নামুড়ি গ্রাম থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com